ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

অভিজিৎ হত্যা মামলা, আদালত প্রাঙ্গণে কড়া নিরাপত্তা

ads

ব্লগার ও লেখক অভিজিৎ রায়ের হত্যা মামলায় রায়কে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ। আদালত চত্বর ও আশপাশের এলাকায় পথচারীদের চলাচলে নজরদারি বাড়িয়েছে পুলিশ।


মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে সরেজমিনে ঘুরে এ চিত্র দেখা গেছে।


নিরাপত্তার দায়িত্বে কর্মরত পুলিশ সদস্য এসআই শহীদুল ইসলাম জানান, মঙ্গলবার ভোর থেকেই রায়কে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণ ও আশপাশ এলাকায় তারা অবস্থান নিয়েছেন। সকাল ৮টা থেকে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। রায় ঘোষণা শেষ না হওয়া পর্যন্ত এই নিরাপত্তা ব্যবস্থা থাকবে। নিয়মিত পুলিশ সদস্যদের পাশাপাশি, ডিবি ও সাদা পোশাকেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন রয়েছেন।


প্রসঙ্গত, ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি রাত সোয়া ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় সন্ত্রাসীরা কুপিয়ে জখম করে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে ওইদিন রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ২৭ ফেব্রুয়ারি অভিজিতের বাবা বিশিষ্ট শিক্ষাবিদ অজয় রায় শাহবাগ থানায় হত্যা মামলা করেন।


২০১৯ সালের ২৮ অক্টোবর অভিজিতের বাবা অধ্যাপক অজয় রায়ের সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। গত ২১ জানুয়ারি সাক্ষ্যগ্রহণ শেষ হয়। মামলায় ৩৪ জন সাক্ষীর মধ্যে বিভিন্ন সময় ২৮ জন সাক্ষ্য দেন।






































































সূত্র : বাংলা ট্রিবিউন

ads
ads
ads

Our Facebook Page